×

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা পাসপোর্ট অফিসের বিতর্কিত উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদাকে বদলির পর আরেক নুরুল হুদা যোগদান করেছেন। নতুন ডিডির যোগদানের পরও কমেনি সেবাগ্রহীতার হয়রানি। দৌরাত্ম্য বেড়েছে দালালদের। পুলিশ আনসার সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এবার টাকা নিয়ে সেবা না দেয়ার কারণ জানতে চাইলে সেবাগ্রহীতার মোবাইল ফোন ভেঙ্গেছে পুলিশ সদস্য। নতুন ডিডি জানিয়েছেন অভিযোগে পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।


গৌরিপুর থেকে আসা মোহাম্মদ শাহীন অভিযোগ করেন, সকাল ৬টায় লাইনে দাঁড়িয়েছি গেইটের বাইরে। ৮টার পর গেটের ভেতরে প্রবেশ করি। লাইন আর সামনে যায় না। পুলিশ সদস্য, আনসার সদস্যরা সামনে এগিয়ে দেয়। তাই পুলিশ কন্সটেবল রেজাউল করিম স্যারকে বললাম- সকাল থেকে দাঁড়িয়ে আছি। তিনি বললেন- পাঁচশ’ টাকা দেও। পাঁচশ’ টাকা নিয়ে তিনি দূরে দূরে থাকেন। ওনাকে বললাম, স্যার কাজ না করলে টাকা দেন। তখন তিনি আমাদের দু’জনকে হুমকি দেন লকারে ডুকাবেন। তখন ৯৯৯ নম্বর কল দেওয়ার সময় হাত থেকে ফোন নিয়ে ভেঙ্গে ফেলেন। এ বিষয়ে ডিডি স্যারের কাছে মৌখিক ভাবে অভিযোগ করেছি।
বরুড়ার ঝলম থেকে আসা বাহাউদ্দিন বলেন, জরুরি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবো। লাইনে দাঁড়িয়েছি ভুল হয়েছে বলে জমা রাখেনি। একই পাসপোর্ট আবেদন বাবুল দালালকে ১০ হাজার টাকা দিয়েছি। এখন জমা রেখেছে, ছবি তুলতে যাবো। এ সময় বাহাউদ্দিন দুই কাগজের মাঝে স্টেপলারের নিচে নীল কালির দাগ দেখিয়ে বলেন। এটা ভাইয়ের কোড নম্বর।
রবিবার গিয়ে দেখা যায়, পাসপোর্ট অফিসের ভেতরে বাইরে কয়েকশ’ মানুষের জমায়েত। এখানে একটু পরপর একজন জিজ্ঞাস করে লাইন লাগবে না আসেন। ভেতরে প্রবেশ করতেই নজরে পড়ে পুলিশ ও আনসার সদস্যদের কর্মতৎপরতা। আইন শৃঙ্খলায় দায়িত্ব থাকা সদস্যদের নিকট দৃশ্যমান নেই পরিচয়পত্র। পরিচয়পত্র দৃশ্যমান নেই পাসপোর্ট অফিসের কর্মকর্তা, কর্মচারীদের।
পাসপোর্ট অফিসের সামনে কথা হয় বাবুল নামের এক দালালের সাথে। তিনি জানান, গত ২৯ বছর এ অফিসে কাজ করি। কোন খারাপ রেকর্ড নাই। দিনে চার-পাঁচটা কাজ কোন বিষয় না। নতুন ডিডি সম্পর্কে এ দালাল সর্দার জানান, বর্তমান ডিডিও খুব ভালো।
সেবাগ্রহীতার মোবাইল ফোন ভাঙ্গা ও টাকা দেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রেজাউল করিম খান বলেন, উনি আমার কাছে সহযোগিতা চাইছে। তাই সহযোগিতা করছি। টাকা নিয়ে ফেরত দিয়েছি। তিনি ভিডিও করে, ৯৯৯ নম্বরে কল দেয়। আমি বলছি, বন্ধ রাখেন। মোবাইল ফোন ভাঙ্গিনি।
এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, মোবাইল ফোন ভাঙ্গার অভিযোগ পেয়েছি। বলছি মোবাইল পোনের দাম দিয়ে দেওয়ার জন্য। আমি জয়েন করেছি গত মাসের শেষ সাপ্তাহ। কাজ শুরু করেছি মাত্র। অভিযোগে পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কুমিল্লা পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন সাবেক ডিডি নুরুল হুদা। সেদিন ওই ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে আসে। এ ঘটনায় গত ২৬ এপ্রিল কুমিল্লার ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন র‌্যাবকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। গতমাসের ১২ সেপ্টেম্বর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর মোহাম্মদ আইয়ূব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সেই ডিডিকে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all