×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের বালু মার্কেট এলাকায় আলম স’মিলের অবৈধ সংযোগের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. আলাউদ্দিন (৩৫)। নাদেশ^র গ্রামের আবুল কালামের ছেলে ও বাহরাইন প্রবাসী। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলাউদ্দিন প্রায় পনের দিন আগে বাহরাইন থেকে ছুটিতে দেশে ফিরে আসে। এরপর গতকাল বিকেল ৪টার দিকে বৃষ্টি হলে সে তার ছেলে আবিরকে সাথে নিয়ে বালু মার্কেট এলাকায় মাছ ধরতে যায়। সেখানে আলমের স’মিলের পিছনে জাল ফেলতে গেলে স’মিলের অবৈধ সংযোগের ছেঁড়া তারে জড়িয়ে যায়।

এসময় তার সাথে তার ছেলে আবির (৬) বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে সড়কে চলাচলকারী এক রিক্সাচালকের শোর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আলাউদ্দিন মারা যায়। স্থানীয়রা তার ছেলেকে নাঙ্গলকোট পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে সুস্থ্য রয়েছে। আলাউদ্দিনের অকাল মৃত্যুতে তার পরিবারসহ ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে অবৈধ সংযোগের তারে জড়িয়ে যুবকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে স’মিলের মালিক আলম জানান, আমার বৈদ্যুতিক মিটার আছে, আমি কোন ধরনের অবৈধ সংযোগ ব্যবহার করি না। মৃত্যুর বিষয়ে তিনি বলেন, কিভাবে তার মৃত্যু হলো তা আমিও জানি না।

রাস্তায় চলাচলকারী লোকজনের চিৎকার শুনে আমিসহ কয়েকজনে গিয়ে দেখি তারা বাপ-ছেলে পড়ে রয়েছে। আলাউদ্দিন মারা গেছে নিশ্চিত হয়ে আমি খুব দ্রুত তার ছেলেকে পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে সুস্থ্য রয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all