×

  নিজস্ব প্রতিবেদক:

বরকরই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সভাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে কুমিল্লা জেলা প্রশাসনের অফিস সহকারী মো. মোস্তফা কামাল মুন্সী।

সোমবার (০৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

মামলার বাদী মোস্তফা কামাল মুন্সী বলেন, রোববার চান্দিনা উপজেলার ১২ নং বরকরই ইউনিয়নের বরকরই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম শিপন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভার আয়োজন করে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা সেখানে গিয়ে নৌকার প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে জিজ্ঞেস করেন। এ সময় জনসভায় থাকা ৫০-১০০ জন সমর্থক উত্তেজিত হয়ে সরকারি কাজে বাধা প্রদানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধের চেষ্টা করে।

খবর পেয়ে দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ জনের নামে মামলা দায়ের করা হয়।

প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীদের পরাজিত করার জন্য নেতাকর্মী-সমর্থকদের ধরপাকড় শুরু করেছে পুলিশ প্রশাসন। রোববার বরকড়ই ইউনিয়নে আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী সভা পন্ড করার জন্য পুলিশ জল-কামান নিয়ে হাজির হয়।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মামলার পর এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।  আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all