×

অনলাইন ডেস্ক:
ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করে রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে দিতে আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি নির্যাতিতা যেকোনো থানায় অভিযোগ করতে চাইলে তা লিপিবদ্ধ করতেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

২০১৫ সালে রাজধানীর খিলক্ষেতে গারো তরুণী ধর্ষণের ২৭ ঘণ্টা পর অভিযোগ গ্রহণ করার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে রোববার এ রায় দিল হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, ধর্ষণ বা নির্যাতনের শিকার কোনো নারী বা শিশু যে কোনও থানায় কোনও মামলা বা অভিযোগ করলে তা লিপিবদ্ধ করতে হবে। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ডিএনএ টেস্ট বাধ্যমূলক করে ১৮টি নীতিমালাও প্রণয়ন করে দিয়েছেন হাইকোর্ট। নীতিমালায় নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত বাধ্যমূলক করা হয়েছে।

রায়ে ধর্ষণ মামলা দায়ের ও তদন্ত বিষয়ে হাইকোর্ট ১৮ দফা নির্দেশনা সম্বলিত একটি নীতিমালা করে দিয়েছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা অনুসরণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী শারমিন আক্তার পুর্ণাঙ্গ রায় প্রকাশের পর গণমাধ্যমকে জানান, আদালতের নির্দেশনায় বলা হয়েছে হয়েছে- ধর্ষণের অভিযোগ এবং অন্য যৌন নিপীড়নের সঙ্গে সম্পর্কিত তথ্য যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানার ওসি দ্বারা লিখিত হওয়া উচিত। এ ধরনের তথ্য পাওয়ার পরপরই কর্তব্যরত পুলিশ অফিসার ভিক্টিম সাপোর্ট সেন্টারকে জানাতে হবে। এ ধরনের ঘটনার জন্য একটি আলাদা ওয়েবসাইট খুলতে হবে। যাতে অভিযোগকারী অনলাইনে তার অভিযোগ নিবন্ধন করতে সক্ষম হন। ধর্ষণের শিকার প্রত্যেকের পরিচয় গোপন রাখতে হবে।

ধর্ষণের শিকার নারীদের সহায়তার জন্য সমাজকর্মীদের একটি তালিকা করতে হবে। ধর্ষণের শিকার নারীদের নিরাপত্তা, চিকিৎসা, ডিএনএ টেস্ট এবং কাউন্সেলিং সহায়তা প্রদানের জন্য প্রতি মেট্রোপলিটান এলাকায় একটি করে অফিস স্থাপন করতে হবে।

আদালতের নির্দেশনায় আরো বলা হয়েছে, সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো পুলিশ অফিসার যদি অভিযোগ গ্রহণে বিলম্ব করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট বিধান থাকতে হবে। প্রত্যেক থানায় কনস্টেবলের নিচে নয় এমন একজন নারী পুলিশ রাখতে হবে। অভিযোগ পাওয়ার পর ডিউটি অফিসার একজন নারী কর্মকর্তার (দায়িত্বপ্রাপ্ত) মাধ্যমে ও ভুক্তভোগীর পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, সমাজকর্মী বা আইনজীবীর উপস্থিতিতে অভিযোগ রেকর্ড করবেন। সবক্ষেত্রে ভুক্তভোগীর সমস্ত তথ্য সংরক্ষণে গোপনীয়তা রক্ষা করতে হবে। প্রত্যেক থানা নারী সমাজকর্মীদের একটি তালিকা তৈরি করবে। এছাড়াও অধিকার সুরক্ষায় রাষ্ট্রের দেয়া অধিকার সম্পর্কে ভুক্তভোগীকে সচেতন করতে হবে এবং সে চাইলে যে কোনো তথ্য প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all