চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ২

(মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম )
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মিরু মিয়ার পুত্র মমিন মিয়া(২৭) ও মৃত মফিজ মিয়ার পুত্র শুক্কুল মিয়া(২৮)।

জানা গেছে, থানার এসআই আবদুস সালাম, এএসআই জাকির, এএসআই শাহজাহান, এএসআই বটনের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মমিন ও শুক্কুল মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *