×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগ পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী সভা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার ( ৯ মে) দুপুরে চান্দিনা চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে । পরবর্তী পুলিশ সাবেক এমপি এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে চান্দিনা থানায় নিয়ে যায়।

উত্তেজিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল।

তিনি জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গুলির ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, রেদোয়ান আহমেদ চান্দিনার মাটিতে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। সে নিজ হাতে আমার নেতা কর্মীদের গুলি করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার সুস্ঠু বিচার দাবি করছি।

গুলিবিদ্ধ আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র স্বেচ্ছাসেবক লীগ নেতা পৌরসভার ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে জনি সরকার ও চান্দিনার নুরুল ইসলামের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সরদার জাকির হোসেন বলেন, দুপুরে দুইজন গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনা হয়েছে। জনি সরকারে হাতে ও নাজমুলের পায়ে গুলি লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চান্দিনা ৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বিগত বিএনপি সরকারের একজন মন্ত্রীর গুলিতে আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছে ৷ আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ৷ আমি এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি এবং একই সাথে এলাকার সকলকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all