×

স্টাফ রিপোর্টার

পরিকল্পিত কুমিল্লা নগরী সাজাতে চান এডভোকেট আনিছুর রহমান মিঠু। বুধবার নগরীতে শতশত নেতাকর্মী কয়েক হাজার প্রচারপত্র বিতরণ করেন। প্রচারপত্র নগরীর এক ডজন  সমস্যা সমাধানের প্রতিশ্রুতির কথা রয়েছে। নগরীর শাসনগাছা থেকে শুরু হয়ে, পুলিশ লাইন, বাদুরতলা, ঝাউতলা, কান্দিরপাড়, মনহোরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি, চকবাজার হয়ে হযরত পাড়া এলাকা পর্যন্ত মূল সড়কে প্রচারপত্র বিতরণ করেন নেতা কর্মীরা।

প্রচারপত্রে নগরীর জলাবদ্ধতা, যানজট সমাধান, সিসিটিভির মনিটরিং, টাউনহল সংস্কার, মসজিদ নির্মাণ, কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতির কথা রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না, মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পারভেজ হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
জালাল উদ্দিন আহাম্মেদ, সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুবলীগ নেতা রাজু আহমেদ, আলমগীর হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাবেক, বর্তমান শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না বলেন, আমার বস জনাব আনিসুর রহমান মিঠু বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। তিনি ১৯৮৮ থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। এখনও দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা তিনি সিটি নির্বাচনে নৌকা প্রতীক পাবেন। বিপুল ভোটে জয় লাভ করবেন।

নির্বাচন বিষয়ে এড. আনিসুর রহমান মিঠু বলেন, যদি নৌকা পাই। বিজয়ের বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।  আর নৌকা প্রতীক না পেলে, নির্বাচনে যাওয়ার প্রশ্ন ই আসে না। পূর্বে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তখন নৌকা প্রতীক ছিলো না। এখন যেহেতু নৌকা প্রতীকে নির্বাচন হয়, আমি নৌকার লোক।
প্রসঙ্গত, মিঠু সাবেক জেলা ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all