কুমিল্লায় হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে এলো যুবক অন্তঃসত্ত্বা!

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে সবুজ মিয়া (২৫) নামে এক যুবককে অন্তঃসত্ত্বা দেখানো হয়েছে। এ ঘটনায় কুমিল্লাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, বিদেশ যাওয়ার জন্য গত ১ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত জমা দিই। হেপাটাইটিস বি  আছে কি না জানার জন্য এসেছিলাম। ৩ মার্চ রিপোর্ট আসে। সেখানে লেখা, আমি অন্তঃসত্ত্বা! এমন বিব্রতকর পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি। হাসপাতালের অবহেলার কারণে এমনটা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন বলেন, এটা টাইপ মিসটেক, রোগীর চাপের কারণে এমন ভুল হয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন ড. মীর মোবারক হোসাইন বলেন, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *