×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

তথ্য প্রযুক্তির ব্যবহার করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্কুল শিক্ষার্থীরা তৈরী করলো রোবট গাড়ি। রোবটিকস নিয়ে কাজের সুযোগ পাওয়ায় আনন্দিত স্কুল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং ও রোবটিক্স নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন।

এমন আয়োজনের ভ্যানু ছিলো আদর্শ সদর উপজেলার বি এ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে।

তিনদিন ধরে চলা প্রশিক্ষণ শেষ হয় শুক্রবার। প্রশিক্ষণে ১০ জন শিক্ষার্থী অংশ নেন। তিন দিনের রিফ্রেশার্স ট্রেনিংয়ের মধ্যে দুই দিন প্রোগ্রামিং আর একদিন ছিলো রোবটিক্সের।

রোবটিক্সের প্রশিক্ষণ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান আকাশ এবং প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্রী নবনীতা বিশ্বাস।

আয়োজনের বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের আগামী প্রজন্ম নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সে লক্ষ্যই এমন আয়োজন। আর অবশ্যই এমন আয়োজনের নেপথ্য রয়েছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়। স্যারের নির্দেশে জেলা উপজেলায় শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও রোবটিক্সের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all