×


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় স্কুলের বিদ্যুৎ
সংযোগ অবৈধভাবে ফ্ল্যাট বাসায় ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।



বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে দাউদকান্দিতে শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি ভবনে অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান। এ সময় ভবনের মালিক আয়নাল সরকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, স্কুল বন্ধ থাকার পরও গত দুই মাসে অস্বাভাবিক বিদুৎ বিল আসে। স্কুলের বিদুৎ বিল ও যাবতীয় খরচের রসিদে স্বাক্ষর করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয়। তখন দুই মাসে ১২ হাজারের বেশি বিদ্যুৎ বিল দেখে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত করে দেখার জন্য পল্লী বিদ্যুতের ডিজিএমকে জানানো হয়। বিদ্যুৎ অফিসের টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ সংযোগের সত্যতা পায়। তারা দেখতে পান, প্রধান শিক্ষক আলমগীর ভূঁইয়া স্কুলের পেছনের দিক দিয়ে কৌশলে নিজের ফ্ল্যাট বাসায় অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।


ভবনের মালিক আয়নাল সরকার বলেন, এ ভবনে ৯টি মিটার রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়া এক বছরের বেশি সময় ধরে নিচতলায় ভাড়ায় থাকছেন। তিনি ফ্ল্যাটের বিদ্যুৎ ব্যবহার করেন না। স্কুল থেকে বিদ্যুৎ সংযোগ কবে এনেছেন আমি জানি না। 


বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। একজন শিক্ষক এমনটা করতে পারেন, এটা ভাবাই যায় না। ১৯১০ সালের বিদ্যুৎ আইনের ৩৯ এর ‘ক’ ধারানুযায়ী প্রধান শিক্ষক মো. আলমগীর ভূঁইয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় বাড়ির মালিক আয়নাল সরকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all