কুমিল্লায় মূল্য মুছে বে‌শি দামে বি‌ক্রি ; জব্দকৃত সয়াবিন তেল গেল এ‌তিমখানায়

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বোতলজাত সয়াবিন তেলের মু‌দ্রিত মূল‌্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় দুই প্রতিষ্ঠান‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কু‌মিল্লার বাদশা মিয়ার বাজারে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।

তিনি বলেন,বাদশা মিয়ার বাজারের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৩৪ লিটার তেল এতিমখানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অনেক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে। অভিযোগের সত্যতা মিললে জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান কুমিল্লা জুড়ে অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *