×

নাজিম উদ্দিন, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে জুম্মার খুৎবার আজান দেওয়াকে কেন্দ্রকরে মুসল্লিদের দু’গ্রুপের সংঘর্ষের একজন নিহত হয়েছেন। ​এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ খান (৩৮) বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। গুরুতর আহতরা হলেন একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)। এসময় আরো আহত হন ইব্রাহীম, বায়েজীদ, হাবিব খান।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে সুন্নি ও রেজভি অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ সময় রেজভি অনুসারীরা দাবি করেন মসজিদের বাহিরে খুৎবার আজান দিতে হবে। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এসময় রেজভী সমর্থক আবুল কালাম ওরফে ডিজে কালামসহ কয়েকজন ধারালো ছোরা নিয়ে সুন্নী মুসুল্লীদের উপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হানিফ খানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় প্রেরণ করেন।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all