×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বর্ণিল আয়োজনে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ১ম বর্ষ পূর্তি পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়াতনে কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

অনুষ্ঠানে কুমিল্লার তিন নদী পরিষদ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। স্মারকটি গ্রহণ করেন তিননদী পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। সংগঠনটি ৩৯ বছর ধরে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় ভাষার মাস উপলক্ষে ২১ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিনএন বাংলার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি কুমিল্লা নিউজের সম্পাদক ইয়াসমীন রীমা, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, নিউজ বাংলার জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের কুমিল্লা জেলা প্রতিনিধি জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার। পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, গীতাপাঠ ও মানপত্র পাঠ করেন জাগো কুমিল্লার নিউজ প্রেজেন্টার আঁখি সরকার রাই ।

উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, রূপসী বাংলার মনির হোসেন, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, আমাদের কুমিল্লার এনকে রিপন, আজকের পত্রিকার দোলোয়ার হোসেন আকাইদ, ইন্ডিপেনডেন্ট টিভির তানভীর দিপু, আজকের জীবনের নেকবর হোসেন, কালের কণ্ঠের আব্দুর রহমান, দৈনিক সকালের সময়ের আমেনা বেগম শিউলী, আমাদের কুমিল্লার জহিরুল হক বাবু, এসএ টিভির আনোয়ার হোসাইন, যুগান্তরের সৌরভ মাহমুদ হারুন, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, জাগো নিউজের জাহিদ পাটোয়ারি, পথিকৃত কুমিল্লার প্রধান সম্পাদক মো: সুমন কবির ভুঁইয়া, কুমিল্লার বার্তার সম্পাদক শামছুল আলম রাজন, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম, বাংলা নিউজের তৈয়বুর রহমান সোহেল, ম্যাক নিউজের রাকিবুল ইসলাম রানা, আলোকিত প্রতিদিনের এম কে নূর আলম, দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, ভোরের কলমের মো: সোহাগ মিয়াজী, সাপ্তাহিক আমোদের মোহাম্মদ শরীফ, সিটিভি নিউজের ওমর শারিদ বিধান, কুমিল্লা টুয়েন্টিফোরের টিভির তারেক ইবনে আজীজ, আমাদের কুমিল্লার তৌহিদ খন্দকার তপু, বাংলাদেশ টাইমস’র মিনহাজ চৌধুরী, কুমিল্লার কাগজের জহিরুল ইসলাম মাহির ও সজিব, সাপ্তাহিক আমোদের মো. ইলিয়াছ, হোসাইন, সিটিভি নিউজের ওমর কাইয়ুম পলাশ, গ্রেট কুমিল্লার দিদারুল ইসলাম তুহিন, ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না, বাংলার আলোড়নের কাজী এহসান আহম্মেদ, কুমিল্লার আলোর শাহনাজ বেগম, অননিউজের অধ্যাপক ফজলুল হক জয়, মুজিবুর রহমান, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, জায়ান্ট মার্কেটার্সের ফাউন্ডার মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, জাগো কুমিল্লার ক্যামেরা পার্সন ফাহাদ জামিল সহ কুমিল্লায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্ট মাত্র এক বছর সময়ে সারাদেশে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চমৎকার বিষয়গুলো উপস্থানের মাধ্যমে তারা পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। ভালো সাংবাদিকতার মাধ্যমে ঢাকা পোস্ট আরও বহুদূর এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে আগত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all