×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোটে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় ঢালুয়া ইউপির চাঁন্দলা গ্রামের উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জবা খাতুন ওই এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাঁটা-চলা করতে পারতেন না।
জবা খাতুনের জামাই শাহ আলম জানায়, দুদিন আগে তিনি আমাদের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে আমার শ্যালক আমাকে কল করে। সে জানায়, ডাকাতরা আমার শাশুড়িকে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

জবা খাতুনের দেবর অলি উল্লাহ বলেন, সকালে পুত্রবধূ তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। উনি অসুস্থ মানুষ। হজ করেছেন। উনাকে এমন নির্মমভাবে হত্যা করা হবে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ঘটনাটি রহস্যজনক। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাকাতি নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা যাবে না।

তিনি আরও বলেন, নিজ বসতঘরে বৃদ্ধা একা ছিলেন। গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর দরজা-জানালা সবকিছু খোলা ছিল। দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করেছে এমন আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all