×


মাহফুজ নান্টু, কুমিল্লা।

কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত সড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য চালু হলো নগর পরিবহন বাস সার্ভিস। সোমবার বেলা ১২ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় সার্ভিসটির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।


উদ্বোধনের আগে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগত অতিথীদের অংশগ্রহনে ফিতা কেটে বাস সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মোটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ জহিরুল ইসলাম মোহন, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক, জেলা পরিবহন পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) এর সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবদুল খালেক ভূইয়া, নিটল মোটর্স এর ডিজিএম ( সেলস) হেমায়েত উদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার আবু সুফিয়ানসহ অন্যান্যরা
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছাত্রলীগ নেতা আবু হেনা বিন মোস্তফা জানান, ক্যান্টনম্যান্ট থেকে মিয়াবাজার পর্যন্ত দিনভর মানুষজন নানান কাজে যাতায়াত করে। এ সময় মহাসড়কে অনেকেই যাত্রীবেশী ডাকাতের ছিনতাইয়ে পড়ে। এছাড়াও অনেক পরিবহন ভাড়া বেশী নেয়। এগুলো চিন্তা করেই যাত্রীদের জন্য সুলভ মূল্য নগর পরিবহন সার্ভিসের বাস ক্যান্টনমেন্ট থেকে আলেখারচর, পদুয়ার বাজার, সোয়াগাজী ও মিয়ার বাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এই সার্ভিসে যাত্রীদের জন্য থাকছে ফ্রী ওয়াইফাই, সিসি ক্যামেরার বেষ্টিত নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত আসন বিন্যাসে যাত্রীরা চমৎকার সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all