×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)
কালবৈশাখী ঝড়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট ডিএসডি মাদ্রাসার এবতেদায়ী ভবনের টিনের চাল উড়ে গেছে। ফেটে গেছে পাকা ভবনের দেয়াল। এতে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে শিক্ষার্থীদের। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত হওয়া কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার এমন ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদ্রাসার পাশের পল্লী চিকিৎসক ডাঃ আবদুল্লাহ বলেন, কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার পাকা ভবনের সিঁড়ির কক্ষে ফাটল ধরেছে। যেকোন সময় ধসেও যেতে পারে। টিনের চালা উড়ে গিয়ে অন্য স্থানে পড়েছে। এবতেদায়ী ৩য় শ্রেণী, ৬ষ্ঠ শ্রেণী ও অফিস কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে।’

মাদ্রাসার সুপার মাওঃ মো. আবদুর গফুর জানান, ঝড়-বৃষ্টির এ মৌসুমে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করানো অসম্ভব। তাই মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সমাধানের চেষ্ঠা রয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী বলেন, ‘মাদ্রাসাটি ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়েছি। শিক্ষার্থীদের যাতে পাঠদান বন্ধ না হয়, সে ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, হঠাৎ কালবৈশাখীর ঝড়ে ফসল ও ঘর-বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ওই মাদ্রাসাসহ মাদ্রাসার পাশের দুলালের টিনের ঘরের উপর বিশালাকার একটি গাছ উপড়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all