×

নিজস্ব প্রতিবেদক:

কার্বাইড দিয়ে পাকানোয় কুমিল্লায় এক টন পাকা আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে অভিযান পরিচালনা করে জব্দ আমগুলোকে ধ্বংস করে উপজেলা প্রশাসন।

বাজারে কাঁচা আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করছিলেন বেশ কয়েকজন দোকানি। এমন খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় অভিযানের খবর পেয়ে পালিয়ে যান দোকানিরা। আমরা তিনটি দোকানে তল্লাশি চালিয়ে এক টন কার্বাইডমিশ্রিত আম জব্দ করি। পরে স্পটেই ক্ষতিকর আমগুলো ধ্বংস করি ‘

অবশ্য এই অভিযান নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। খালি চোখে কীভাবে কার্বাইড ব্যবহারের প্রমাণ পাওয়া গেল, সে প্রশ্নের জবাব নেই কারও কাছে।

এক দশক ধরেই কৃত্রিম উপায়ে ফল পাকানোয় হাজার হাজার ব্যবসায়ীকে জরিমানা আর লাখ লাখ টন ফল ধ্বংস করা হয়েছে।

যদিও বছর দুয়েক আগে নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে এই ধরনের অভিযান বন্ধ করতে আলোচিত এক ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়। তবে এরপরেও অভিযান বন্ধ হয়নি।

অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কৃত্রিম উপায়ে ফল পাকালে ফলের পুষ্টিগুণে কোনো প্রভাব পড়ে না, আবার এটি মানুষের জন্য ক্ষতিকরও নয়।

তবে বুড়িচংয়ের ইউএনও বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রতিদিনই ভেজাল খাবারবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপপরিদর্শক মো. মহসিনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all