×

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম সরকার (৬৮) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান। 

আবুল হাসেম সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ছিলেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসা. পারুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবীণ এ নেতা ছিলেন আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণ। দাউদকান্দি আওয়ামী লীগকে শক্তিশালীকরণে রয়েছে তার অসামান্য অবদান। তার মৃত্যুতে বৃহত্তর দাউদকান্দির রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হলো। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

উল্লেখ্য, বৃহ্ত্তর দাউদকান্দির বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা ১৮ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কয়েকদিন আগে তিনি করোনা পজিটিভ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (১১ জুলাই) বেলা ১১টায় গৌরীপুর সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all