×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের প্রায় ১৩ হাজার টাকার স্মার্ট মোবাইল ছিনতাই ও উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ৯ এপ্রিল শনিবার সকালে , তবে ১১ এপ্রিল রাত থেকে ছিনতাইকারী আটকের বিষয়টি আলোচনায় না এসে ভাইরাল হয় ভিক্ষুকের হাতে দাবি ব্র্যান্ডের মোবাইল।

ভাইরাল ছবিতে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টে দাবি করেন, নিজের ও সংসারের খরচ চালাতে গিয়ে এমন দামি ব্র্যান্ডের মোবাইল চালাতে পারে না অনেকেই। কিন্তু একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে।

ভাইরাল ছবিতে লেখা হয় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা যায় এই মোবাইলের দাম প্রায় ১৩ হাজার টাকা।

ভাইরাল ছবিতে আশফাক আসিফ কমেন্ট করে বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। তারপরেও কিছু লোক বলবে যে দেশে উন্নয়ন নাই।

শিলা বিনতে আব্বাস কমেন্টে জানান, আগে নিজেকে গরিব ভাবতাম।এটা দেখার পর কোন লেভেলে চলে গেছি সেটা নিজেও জানিনা।

কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার বলেন, কান্দিরপাড়ের টাউন হলে গেইটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। পরে জানতে পারেন সোলেমানের ব্যবহৃত ব্যক্তিগত এন্ড্রয়েড ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক সোলেমানের ভিক্ষার টাকা জমিয়ে এই মোবাইল ফোনটি ক্রয় করে, অবসর সময়ে তিনি গান শুনার কাজে ব্যবহার করেন। আটক হওয়া অভিযুক্ত ছিনতাইকারী শামিম কে কুমিল্লা সদর থানায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all