কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং অফিসার ও পুলিশকে ছুরিকাঘাত; ভোট স্থগিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর ঐ কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত প্রিসাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া বলেন,দুই সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে এসময় বাধা দিলে আমার উপর হামলা করে। আমি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছি। আমার হাতে ১১ টি সেলাই করা হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, পুলিশের এক সদস্যসহ প্রিসাইডিং অফিসার আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *