×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর )

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক প্রতিবন্দি তরুণীকে (১৬) গণধর্ষণের মামলার প্রধান আসামী একই গ্রামের রুক্কু মিয়ার ছেলে জামালকে (৪০) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম জানান, উপজেলার কামাল্লা এলাকার হিন্দু সম্প্রদায়ের এক তরুনীকে ধর্ষনের অপরাধে আসামী জামাল বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকার মিরপুরে গা ঢাকা দিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর থানার (ওসি তদন্ত) ইয়াছিন গাজীসহ একদল পুলিশ ধর্ষক জামাল কে মিরপুর এলাকা থেকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। শনিবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ধর্ষক জামাল সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ মে সন্ধ্যায় প্রতিবন্দি মেয়েটি বাড়ির পাশেই টিউবয়েল থেকে পানি আনতে যায়। এ সময় জামাল, আরিফ ও তাদের সহযোগীরা মুখ চাপা দিয়ে তাকে কামাল্লা ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যক্ত তাঁতী বাড়িতে নিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনার পরদিন মেয়েটির মা ১৪ মে স্থানীয় ইউপি মেম্বার জামালকে ঘটনাটি বিস্তারিত জানান। কিন্তু ঘটনার ১৮ দিন পার হলেও কোন বিচার না পেয়ে অসহায় মা বাদী হয়ে জামাল ও আরিফসহ দুজনের নাম উল্লেখ করে ২ জুন শনিবার মুরাদনগর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মুরাদনগর থানার ওসি একে এম মনজুর আলম বলেন, গণধর্ষণের মামলার প্রধান আসামীকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করতে সক্ষম হয়েছি এবং অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all