কুমিল্লায় মানবতার শেষ পাতায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

“কাঁদবে না কেউ হাসবে সবাই, মানবতায় এগিয়ে যাই” এই স্লোগান কে সামনে রেখে সামাজিক ও মনবিক দায়বদ্ধতা থেকে সমাজ ও মানুষের ভালো কিছু করার প্রয়াসে এগিয়ে চলেছে সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির ২০২২-২৩ইং সালের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটির সদস্যগনের উপস্থিতে শুক্রবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল কাদের, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মেহেদী হাসান রনি

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ শরিফুল ইসলাম আশিক কে সভাপতি ও কাউছার আলম কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
‘মানবতার শেষ পাতায়’ ২০১৭ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। আর্ত মানবতার সেবায় সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অবদান রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *