×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু সহ ১৫ জন নেতাকর্মী কে ২০১৮ সালের মামলায় আদালতে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

মঙ্গলবার ( ১২  এপ্রিল ) দুপুরে কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আতাবুউল্লা এই আদেশ প্রদান করেন ।

বিষয়টি নিশ্চিত করেছে আসামী পক্ষের আইনজীবী আ হ ম তাইফুর আলম ।

তিনি জানান, ২০১৮ সা‌লে কু‌মিল্লার রানীর‌দিঘী পড়ে আত্মঘাতীমূলক কার্যকলাপ করা‌র পরিকল্পনা ও‌ চেষ্টা করার অপরা‌ধে  বি‌শেষ ক্ষমতা আই‌নের মামলায় জামিনে জন্য তারা আদালতে হাজির হয় । এ সময় আদালত ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 
আসামীরা হলেন আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন ,কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু , যুবদ‌লের সহ সভাপতি তারেক,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল,মনির হোসেন পারভেজ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল,যুবদল নেতা টিটু সাহাসহ ১৭ জন।

কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দায়েরকৃত মামলাটি গায়েবি ও যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা । কি কারণে এই মামলা দায়ের করা হয়েছে আসামীরাও জানে না । এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all