আসিফের গ্রেফতারের খবরে দেশজুড়ে প্রতিবাদের ঝড়

অনলাইন ডেস্ক:

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরকে গ্রেপ্তারের ঘটনায় দেশ-বিদেশ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছেন লাখো-কোটি আসিফ ভক্তরা। তার গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। আসিফ আকবরের মুক্তির দাবিতে বিক্ষোভেরও খবর পাওয়া গেছে।

আসিফ ভক্তরা অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত নানা স্টাটাসে আজ সকালেই ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতা।


আব্দুল কাদের নামে এক আসিফ আকবর ভক্ত লিখেছেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা আসিফ ভাইকে গ্রেফতার করা মানে বাংলা সংগীতকে গ্রেফতার করা।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মুক্তি দাবী করছি।যে বা যারা এর ষড়যন্ত্রকারী তাদের সংগীত অঙ্গণ থেকে বয়কট করা হোক।

মুশফিক রানা নামে আরেকজন লিখেছেন, প্রতিহিংসার মামলায় বাংলা সঙ্গীতের যুবরাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সবার প্রিয় স্পষ্টভাষী এই গুণী শিল্পীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

Rashed Shak নামে আরেকজন লিখেছেন, আসিফ ভাইকে আটকে রাখা মানে,, গোটা শিল্পীদের সম্মানকে আটকে রাখা,,
আসিফ ভাইকে আটকে রাখা মানে সততাকে আটকে রাখা,,আসিফ ভাইকে আটকে রাখা জনপ্রিয়তাকে আটকে রাখা,,
যে বা যারাই আসিফ ভাইয়ার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি,
মিথ্যা মামলা দিয়ে আসিফ ভাইকে থামিয়ে রাখা যাবে না।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম জানান, তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

এজাহারে শফিক তুহিন অভিযোগ করেছেন, গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে। গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে।

বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রা. লি. কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লি. গাক মিডিয়া বাংলাদেশ লি. ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন ৫৪ মিনিট ৩৪ সেকেন্ড লাইভ ভিডিওর ২২ মিনিট থেকে তার বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে (শফিক তুহিন) শায়েস্তা করবেন। এতে তার (সফিক তুহিন) মানহানি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *