×

স্টাফ রিপোর্টারঃ

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের আগে প্রানঘাতী করোনার মহামারীর প্রার্দুভাবে বিপর্যস্ত অসহায় ও নিন্ম আয়ের মানুষজন। কিভাবে ঈদ উদযাপন করবে তা নিয়ে চিন্তিত নিন্ম আয়ের মানুষজন। এমন অসহায় নিন্ম আয়ের অন্তত ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা মহানগরীর দক্ষিন চর্থায় অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে সংগঠনের সদস্যরা তুলে দেন ঈদ উপহার।

কুমিল্লার মিডিয়া ব্যাক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক বি-মিডিয়ার সত্ত্বাধিকারী মোহাম্মদ বিল্লাল হোসেনের উদ্যেগে অসহায় পরিবারের হাতে উঠে ঈদ সামগ্রী।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাল, ভাত রান্নার চাল, তেল, আলু, পেয়াজ, রসুন, মসলা, সেমাই, লবন ও মুরগি কেনার নগদ অর্থ। এছাড়াও প্রত্যেককে একটি করে মাস্ক বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ শেষে সমাজ সেবা সংগঠন সৃষ্টি” র প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমাদের দেশে এখনও অনেক অসহায় ও কম স্বামর্থবান রয়েছে। যারা দুবেলা মনের মত করে পরিবার নিয়ে ভালো-মন্দ খাওয়ার সুযোগও পায় না। তাই রমজান শেষে অন্তত ঈদের দিন পরিবার পরিজন নিয়ে ঈদের দিন ভালো খেতে পারে সেসব নিন্ম আয়ের মানুষের আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এমন কাজে সমাজের অনেক বিত্তবান মানুষের সহযোগিতা ছিলো বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঈদ উপহার বিতরনে সহযোগিতা করেন RM Foundation এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুমি রহমান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ডক্টর মিজানুর রহমান, ভলেন্টিয়ার ফর দ্যা আর্থের সভাপতি ও আর এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন সালাহউদ্দিন ও সূর্যশিখা সাংষ্কৃতিক, সামাজিক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রেহানা রহমান, পথিকৃৎ সমাজ কল্যান সংস্থার সভাপতি ডাঃ আতাউর রহমান জসীম, কালিপদ মেমোরিয়াল একাডেমীর পরিচালক-অনামিকা ঢালী, বিশিষ্ট্য সঙ্গীত শিল্পী, ফতিহা বিনতে বশির। এছাড়া বিশিষ্ট্য চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংস্কৃতিজন অধ্যক্ষ শামীম হায়দার, কালির বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী সিআইপি নূরুল ইসলাম নূর, সমাজসেবীকা নাসিমা বিশ্বাস, খালেদা আক্তার রেখাসহ আরো অনেকে।

ঈদ উপহার বিতরনে উপস্থিত ছিলেন সূর্যশিখা সংগঠণ এর আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিচালক-মিথিলা মজুমদার মুমু, রোকসানা ইসলাম দুলালী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all