×

(মাসুদ আলম, কুমিল্লা)

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। কুমিল্লায় এবারের ঈদ হবে একটু ভিন্ন আমেজের। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢেউ লাগায় এবার সেখানে ঈদ অনেকটা রূপ নিয়েছে নির্বাচনি উৎসবে। এ কারণে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের অধিকাংশ সংসদ সদস্য ও মন্ত্রী তার নির্বাচনি এলাকার ঈদের মাঠে নামাজ আদায় করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ঈদে সংসদ সদস্যরা এছাড়াও দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর নেতাদের অধিকাংশই এবার কুমিল্লার নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। শুধু এমপি-মন্ত্রীরাই নন, মনোনয়ন প্রত্যাশীদের বেশিরভাগই এবার ঈদ উদযাপন করবেন গ্রামে।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও লালমাই) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ঈদুল ফিতর উদযাপন করবেন তার নিজ নির্বাচনি এলাকায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধুতিয়াপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ও মন্ত্রীর ছোট ভাই গোলাম সরওয়ার। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় গ্রামের বাড়িতেই ঈদ করার সম্ভাবনা রয়েছে।’

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব পারিবারিক কারণে ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। তবে তিনি ঈদের নামাজ শেষে গ্রামের বাড়িতে ফিরবেন বলে জানান, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এস এন ইউছুফ।

কুমিল্লা- ৬ (কুমিল্লা সদর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি অতীতের মতো এবারও নিজ নির্বাচনি এলাকার কুমিল্লা জেলা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলীম কাঞ্চন।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। বুড়িচং উপজেলার পূর্ণমতি দরিয়ার পাড় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়বেন বলে জানান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানান, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। চান্দিনা উপজেলার নবাবপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন তিনি।

কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ও কুমিল্লা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি শারিরীক ভাবে অসুস্থ রয়েছেন। তবে তিনি দীর্ঘদিন থেকে নিজ নির্বাচনি এলাকার বরুড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তিনি দাউদকান্দি পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানান, দাউদকান্দি জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মিয়াজী।

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে সংসদ সদস্য ও আওয়ামী লীগের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ব্যক্তিগত কারণে ঢাকা গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন বলে তার নেতাকর্মীদের সূত্রে জানা গেছে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) এমপি আমির হোসেন নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তিনি তিতাস উপজেলার কড়িকান্দি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সূত্রে জানা গেছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজী মোহাম্মদ ফখরুল এমপি নিজ নির্বাচনি এলাকায় ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। তিনি দেবিদ্বার উপজেলার বল্লভপুর ইউনিয়নের গুনাইঘর দক্ষিণ ঈদগাহ মাঠে নামাজ আদায় করে আসছেন। এবারও ওই ঈদগাহে ঈদের নামাজ পড়বেন জানান স্থানীয় নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all