×

অনলাইন ডেস্ক:

এক ‘পুলিশ সদস্যে’র মোবাইল চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। ভিডিও ও ছবিসহ পোস্টটি শেয়ার করার পাশাপাশি পুলিশ সদস্যের চুরির সমালোচনা করেছেন অনেকে।এ ব্যাপারে কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, তবে ওই পুলিশ সদস্য আমার থানার নয়।

ভাসানটেক থানার এসআই তাজরুল ইসলাম বলেন, মার্কেটটি ভাসানটেক থানা এলাকায়। তবে ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি এ থানার কোনো পুলিশ সদস্য নয়। দুই ব্যক্তি ছবি ও ভিডিও নিয়ে থানায় এসেছিলেন। ওই ছবি যাচাই-বাছাই করে দেখেছি, ছবির ব্যক্তির সঙ্গে এ থানার কোনো পুলিশ সদস্যের মিল নেই।

আবদুল খালেক নামের এক ফেসবুক ব্যবহারী তার আইডি থেকে চুরির ভিডিও ও ছবিসহ পোস্টটি দিয়েছেন।

তিনি লিখেছেন, এসব পুলিশ হল লাইসেন্সধারী চোর। গায়ে রাষ্ট্রীয় পোশাক। আর সেই পোশাক পরেই চুরি করছেন। তাও আবার ব্যবহার করা সামান্য একটা মোবাইল! সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

ভিডিওতে দেখা গেছে, একটি মোবাইলের দোকানে দুই ব্যক্তি দোকানদারের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে একজন তার একটি মোবাইল ফোন দোকানের কাচের শোকেসের ওপর রেখে প্রথমে পকেট থেকে সিগারেট বের করেন। পরে পাশের জন থেকে লাইটার নিয়ে সিগারেটে আগুন ধরান।

এরপর সিগারেট টানতে টানতে দোকানের একপাশে সরে দাঁড়ান। তিনি যখন পকেট থেকে সিগারেট বের করছিলেন তখন সেখানে পুলিশের এক সদস্য প্রবেশ করে শোকেসের ওপর যেখানে মোবাইলটি রাখা ছিল ঠিক সেখানে গিয়ে দাঁড়ান।

দোকানদারের সঙ্গে কথা বলতে বলতে মোবাইলটি টেপাটেপি করেন তিনি। তাকান এদিক-ওদিক। একপর্যায়ে মোবাইলটি হাতে তুলে নিয়ে দ্রুত চলে যান। পুরো ঘটনাটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ভিডিও হতে থাকে। ভিডিওতে সময় ও তারিখ দেখে এটি ১৭ মের ঘটনা ছিল বলে জানানো হয়েছে। সূত্র: যুগান্তর

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:

https://youtu.be/eM060TarIYg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all