×


হাসিব আল আমিন:

নোয়াখালীতে র‌্যাংগস ইলেকট্রনিকসের পরিবেশকের কাছ থেকে দামি ব্র্যান্ডের নামে নকল পণ্য কিনে প্রতারিত হয়েছেন এক ক্রেতা।

এ ঘটনায় তিনি সনি-র্যাংগস ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জে এম একরাম হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে নোয়াখালীর একটি আদালতে মামলা করেছেন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ মামলা করেন ক্রেতা আবদুল্লাহ আল মুকিত।

মামলার অন্য আসামিরা হলেন- র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জিএম (বিক্রয় ও বিপণন) জানে আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং মো. ওমর ফারুক, র‍্যাংগসের পরিবেশক হোসেন ইলেকট্রনিকসের মালিক কাজী মোজাম্মেল হোসেন, র‌্যাংগসের  নোয়াখালী জোনের ম্যানেজার ফরিদ উদ্দিন ইমাম ও সিনিয়র এক্সিকিউটিভ মো. শামীম হোসেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নুর আলম জিকু ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে এই কোম্পানি মানুষের কাছে নকল পণ্য দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে  একজন ভুক্তভোগী এসে অভিযোগ করলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ মামলার আবেদন করি। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি দায়ের করেছেন আবদুল্লাহ আল মুকিত। তিনি নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা।

এদিকে দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দামি ব্র্যান্ডের নামে নকল পণ্য কিনে প্রতারিত ক্রেতা মো. আবদুল্লাহ আল মুকিত মানববন্ধন করেছেন।

মানববন্ধনে মামলার বাদী আবদুল্লাহ আল মুকিত বলেন, ২০২১ সালের ২৮ মার্চ মাইজদীর সনি-র‍্যাংগসের পরিবেশক হোসেন ইলেকট্রনিকস থেকে মালয়েশিয়ান কেলভিনেটর কেএইচভি ৩৩৩ এফএফ মডেলের একটি  ফ্রিজ কিনি। বাসায় যাওয়ার পর কোথাও মালয়েশিয়ায় তৈরি কোনো মনোগ্রাম পাইনি। এরপর ফ্রিজে নানা ত্রুটি দেখা দেয়। শো-রুমে অভিযোগ দিলে তারা মাইজদী সনি-র‍্যাংগস কর্তৃপক্ষকে জানায়। এরপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। 


 
আবদুল্লাহ আল মুকিত বলেন, একই ঘটনায় কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে। সবগুলো মামলা পিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে। তাই নোয়াখালীসহ দেশের কোথাও যেন তারা কারও সঙ্গে এমন প্রতারণা না করতে পারে, এজন্য আমি আদালতের দ্বারস্থ হয়েছি। 

অভিযোগের বিষয়ে সনি-র‍্যাংগসের পরিবেশক হোসেন ইলেকট্রনিকসের মালিক কাজী মোজাম্মেল হোসেন , আমি সনি-র‍্যাংগসের পরিবেশক। কোম্পানি যেভাবে প্রোডাক্ট দিচ্ছে, আমরা গ্রাহককে সেভাবেই দিচ্ছি। মামলা যেহেতু হয়েছে, এ বিষয়ে কোম্পানি জবাব দেবে। আমি কিছু বলতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মওদুদ শুভ্র, প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

মানুষ যখন নিজের বাচাঁর অধিকার হারিয়ে ফেলে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির দৃষ্টি কামণা করে একটু বেঁচে থাকার...

Read out all