Saturday, 5 September 2026 ইপেপার

জাগো কুমিল্লার সম্পাদকসহ দুই সাংবাদিকের উপর হামলা ( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নগরীর তেলিকোনা এলাকায় মা মনি হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে সংবাদ সংগ্রহ করতে গেলে জাগো কুমিল্লা ডট কমের সম্পাদক অমিত মজুমদার ও ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

সোমবার  দুপুরে ম্যাজিস্টেট  ও পুলিশ চলে যাওয়ার পর পর তেলিকোনা মা-মনি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৭১ টিভির ক্যামেরার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় কুমিল্লার কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভিডিও ফুটেজসহ ঘটনাটি ভ্রাম্যমান আদলাতের নেতৃত্ব দেওয়া আর ডি সি এ কে এম সাইফুল আলমকে জানালে তিনি কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তাকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

হামলার শিকার জাগো কুমিল্লা ডট কমের সম্পাদক অমিত মজুমদার জানান, মা মনি হাসপাতালে ব্যাপক অনিয়ম ও মেয়াদ উত্তীর্ন লাইফ সেভিং ওষুধ জব্দ করার পর জাগো কুমিল্লা ফেসবুকে পেইজে লাইভ সম্প্রচার করা হয়। লাইভ সম্প্রচার চলাকালীল সময়ে মোবাইলে বিভিন্ন হুমকী দেওয়া হয়। ম্যাজিস্টেট চলে যাওয়ার পর পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করা হয়।

এ বিষয়ে ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ বলেন, দীর্ঘ ৪-৫ বছর কুমিল্লাতে কাজ করছি । এই ধরণের পরিস্থিতির শিকার কখনও হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ও বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে আমার উপর হামলা করা হয়। ক্যামেরায আঘাত করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য কুমিল্লা নগরীর তেলিকোনাতে মা মনি হসপিটালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও ওটি বয়, অদক্ষ এক্সরে ও প্যাথলজী দায়িত্ব থাকা তিন জনকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এ সময় অপরারেশন থিয়েটার থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ লাইফ সেভিং ইনজেকশন ও সেলাইয়ের সুতা জব্দ করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

https://www.youtube.com/watch?v=bg4iQNK7R8I&feature=youtu.be

লাইভ সম্প্রচারের ভিডিটি দেখতে এখানে ক্লিক করুন:

https://www.facebook.com/jagocomilladotcom/videos/2138402749778390/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *