কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০ দিনের ছুটি ঘোষণা

(নাজমুল সবুজ ,কুবি প্রতিনিধি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল রবিবার থেকে ৪০ দিনের একাডেমিক ছুটি শুরু হচ্ছে। গ্রীষ্মকালীন অবকাশ, মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ এ ছুটি ২০ মে থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ২০ মে থেকে একাডেমিক ছুটি শুরু হলেও গ্রীষ্মকালীন অবকাশে প্রশাসনিক ছুটি চলবে ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত। আবার পুনরায় ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুন থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলবে। একাডেমিক ছুটি ২৮ জুন পর্যন্ত হলেও ২৯ ও ৩০ জুন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়া ছুটির মধ্যে বিভাগগুলো চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানা যায়।

আবাসিক হল খোলা রাখার বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী জানান, বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী ৭ জুন পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে নাগাদ হল খোলা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *