কুমিল্লায় সন্ত্রাসীর গুলিতে কাউন্সিল সোহেলসহ আহত ৬

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নং ওয়ার্ডের ‌সি‌টি কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলসহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।

গুরুতর আহত অবস্থায় কাউন্সিলর সোহেল কুমিল্লা মেডিকেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রয়েছে। সে মাথায় গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার ( ২২ নভেম্বর) বিকাল ৪ টায় পাথ‌ু‌রিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো হানিফ মিয়া।

তিনি জানান, নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর সোহেল দোকানে বসে ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *