কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হরিপদ সাহার মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা হরিপদ সাহার মা রেনুবালা (১০৩) মারা গেছেন। বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটা তেলিকোনা সাহা পাড়ার নিজ বাড়িতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে হরিপদের মা মারা গেছেন। আমরা ওয়ার্ডের নেতারা তার বাড়িতে এসেছি। শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২২ নভেম্বের প্রতিদিনের মতো দুপুরে মাকে খাইয়ে বাড়ি থেকে বের হন হরিপদ সাহা। এরপর যান কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের অফিসে। সেখানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হরিপদ। তিনি ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *