Saturday, 5 September 2026 ইপেপার

কুমিল্লায় বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ!

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন মাদক ব্যবসায়ী ফারুক (৪০)।

বৃহস্পতিবার (২৪ জুন)দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ৭ ফুট লম্বা গাঁজার গাছটি জব্দ করে।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুড়িচং উপজেলার দেবপুর শরিফপুর এলাকার সাবান কবিরাজের ছেলে ফারুক দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর ফাঁড়ি ইনচার্জ মামুন ও এএসআই জহির অভিযান পরিচালনা করে গাঁজা গাছটি জব্দ করে।

প্রতিবেশী বাতেন মিয়া জানান, ফারুক মাদক ব্যবসায়ী এলাকার অনেকে জানে। তবে তার ঘরের সামনে গাঁজার গাছটি আমরা চিনতে পারিনি।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পরিবারসহ পালিয়ে যায়। গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *