Saturday, 5 September 2026 ইপেপার

কু‌মিল্লায় ৮ হাজার ৩৬৪ লিটার লিটার সয়া‌বিন তেল উদ্ধার; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা  ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৮হাজার ৩৬৪ লিটার তেল উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।এ সময়  অতিরিক্ত মূল্যে   সয়াবিন তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ( ১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

তিনি জানান, সকাল ১০টা থে‌কে ২টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম চ‌লে। এ সময় বি‌ভিন্ন গোডাউ‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে আ‌গের দা‌মে ক্রয় ক‌রে  মজুদ ক‌রে রাখা ৮,৩৬৪ লিটার তেল উদ্ধার ক‌রে পূর্ব মূ‌ল্যে খুচরা দোকানী‌দের কা‌ছে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়। কু‌মিল্লা দোকান মা‌লিক সমি‌তির নেতৃবৃন্দ এ বিক্রয় কা‌জে সহযো‌গিতা ক‌রেন। এছাড়াও  সয়া‌বিন তে‌লের দাম তা‌লিকায় লি‌খে না রে‌খে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় গ‌ন্ধেশ্বরী স্টোর‌কে ৫ হাজার টাকা এবং সাহা ট্রেডিং‌কে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কৃ‌ষি বিপণন অধিদপ্ত‌রের সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযা‌নে উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *