×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নগরীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য  বিভাগের   ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর)  দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে পুলিশ লাইন ও রেইসকোর্সে অভিযান অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান ও ডা. আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান,  নগরীর রেইসকোর্সে অবস্থিত কিউর ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার কোন প্রকার অনুমোদন না নিয়ে লাইসেন্স বিহীন  প্রতিষ্ঠান পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়া পুলিশ লাইন এলাকায় বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার লাইসেন্স নবায়ন নেই। এছাড়া কোন মেডিকেল অফিসার বা চিকিৎসক পাওয়া যায়নি। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে দুই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান জানান, স্বাস্থ্য  বিভাগে সকল আইন মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। রোগীদের সাথে প্রতারণা করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all